Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Jaishankar Remarks:যখন একটি পরিবারকে দেশের চেয়ে বড় মনে করা হয়, তখনই জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়: জয়শঙ্কর

When a family is considered bigger than the country
When a family is considered bigger than the country

 

নয়াদিল্লি, ২৭ জুন : দেশে জরুরি অবস্থার জন্য নাম না করে গান্ধী পরিবারকে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য থেকে তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার দিল্লিতে বিদেশমন্ত্রী জরুরি অবস্থার ৫০ বছর সম্পর্কে বলেন, এ সব ঘটেছে একটি পরিবারের কারণে। একটি পরিবারের স্বার্থকে দেশের স্বার্থের আগে স্থান দেওয়া হয়েছিল। যখন একটি পরিবারকে দেশের চেয়ে বড় মনে করা হয়, তখনই জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়।

তিনি এও বলেন, ‘কিসা কুর্সি কা’ নামে একটি সিনেমা আছে। ওই তিনটি শব্দ জরুরি অবস্থা আরোপের কারণটি সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা করে। যখন একটি পরিবারকে দেশের ঊর্ধ্বে বিবেচনা করা হয়, তখন জরুরি অবস্থার মতো ঘটনা ঘটে। শুধুমাত্র সংবিধান হাতে নিয়ে ঘোরাঘুরি করলেই হবে না। সংবিধান হৃদয়ে এবং মনে থাকা উচিত।


You might also like!