Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

Wedding Horse Dies: বিয়েবাড়ির ঘোড়া আজ মৃত্যুপথে; ছড়ালো মারণ ব্যাধি ,আতঙ্ক পশুপ্রেমী মহলে

Wedding Horse Dies in Chhattisgarh
Wedding Horse Dies in Chhattisgarh

 

অম্বিকাপুর, ২৭ জুন : বিয়েবাড়ির শোভাযাত্রায় যারা ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু, আজ তারাই মৃত্যুর মুখোমুখি। ছত্তিশগড়ের সরগুজা জেলার অম্বিকাপুর শহরে প্রথমবারের মতো দু’টি ঘোড়ার শরীরে মিলল মারাত্মক সংক্রামক রোগ গ্যাল্ডার্স। প্রাণঘাতী এই রোগে সংক্রমিত ঘোড়াদুটিকে সরকারি প্রোটোকল মেনে বিষ প্রয়োগ করে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে পশুপ্রেমী ও ঘোড়া মালিকদের মধ্যে। গ্যাল্ডার্স এক মারাত্মক ব্যাকটেরিয়া (বুর্কহোল্ডেরিয়া ম্যালেই) ঘটিত রোগ। মূলত ঘোড়া, গাধা ও খচ্চরে এই রোগ দেখা যায়। তবে, মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। ফলে জনস্বাস্থ্য রক্ষার জেরেই প্রশাসনকে নিতে হয়েছে এই কঠিন সিদ্ধান্ত।

সরগুজা জেলাতে ২৮টি নথিভুক্ত ঘোড়ার মধ্যে বিয়েবাড়ির অনুষ্ঠানে ব্যবহৃত দু’টির শরীরে গ্যাল্ডার্সের উপসর্গ দেখা দেয়। পাঁচ দফা রক্তপরীক্ষার পর হরিয়ানার হিসার থেকে পাঠানো রিপোর্টে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। তার পরেই নড়েচড়ে বসে অম্বিকাপুর পুরসভা ও পশুপালন দফতর। আগামী ৩ মাস ঘোড়া বা খচ্চরের যাতায়াতে শুক্রবার জারি হয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে ,সংক্রমিত দু’টি ঘোড়াকে প্রথমে অ্যানেস্থেশিয়া দিয়ে অচেতন করা হবে, তার পরে বিষ দিয়ে হত্যা করে দেহ শেষ কাজ সম্পন্ন করা হবে। এমনটাই শুক্রবার জানিয়েছেন জেলার প্রবীণ পশু চিকিৎসক ডা. সি কে মিশ্র। ঘটনার পর থেকেই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের আশ্বাস,সংক্রমিত পশুর মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে ঘোড়া-প্রেমীদের চোখে জল। বিয়ের সঙ্গী যারা ছিল, আজ তারাই মৃত্যুর মিছিলে।

You might also like!