Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Ganges and Yamuna rise in Prayagraj: প্রয়াগরাজে গঙ্গা ও যমুনার জলস্তর বৃদ্ধি, পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন

Ganges and Yamuna rise in Prayagraj
Ganges and Yamuna rise in Prayagraj

 

প্রয়াগরাজ, ৭ আগস্ট : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় বিগত ২৪ ঘণ্টায় গঙ্গা ও যমুনার জলস্তর বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৮টায় জেলা প্রশাসন এই বিষয়ে জানিয়েছে। তবে, এখনও পর্যন্ত জেলার সমস্ত বাঁধ নিরাপদ রয়েছে।
এদিন জানা গেছে, নৈনিতে যমুনা নদীর জলস্তর ৭৫.৫৬ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ওই এলাকায় ১৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফাফামাউতে গঙ্গা নদীর জলস্তর ৭৮.৮৩ মিটার ছিল, যা গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফাফামাউ এলাকায় ৩৮.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। একইভাবে, ছাতনাগে গঙ্গা নদীর জলস্তর ৭৫.২৩ মিটার রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এখানে মোট ৩৪.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় নদীর জলস্তরের বিপদসীমা হল ৮৪,৭৩৪ মিটার। বর্তমানে নদীর জলস্তর বিপদসীমার নিচেই রয়েছে। জলস্তর বৃদ্ধির উপর নজর রাখার পাশাপাশি সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন।

You might also like!