Country

1 year ago

Loksabha Election 2024: EVM-এ পদ্ম চিহ্নে ৮ বার ভোট! ভিডিয়ো ভাইরাল হতে ধৃত অভিযুক্ত

Election EVM Machine (File Picture)
Election EVM Machine (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রজন সিং নামে ধৃত যুবককে ভিডিয়োতে বারবার EVM-এ BJP প্রার্থীর নামের পাশের বোতাম প্রেস করতে দেখা যায়। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের নেতাদের পক্ষ থেকে এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। এক্স হ্যান্ডেল সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হু হু করে ছড়িয়ে পড়ে এই ভিডিয়োটি।

দু'মিনিটের ভিডিয়োতে দেখা গিয়েছে, ধৃত যুবক বারবার করে EVM-এ পদ্ম চিহ্নে ছাপ দিচ্ছেন। ফারুক্কাবাদ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী মুকেশ রাজপুতের নামে আটবার ভোটদান করতে দেখা গিয়েছে তাকে। RO প্রতীত ত্রিপাঠির দায়ের করা অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করেছে নয়গাঁও পুলিশ স্টেশন। IPC-র ১৭১এফ, ৪১৯, ১২৮, ১৩২ এবং ১৩৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকর বিরুদ্ধে। এই ঘটনায় হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশনও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিয়ে কড়া পদক্ষেপ করারও আর্জি জানানো হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, 'যে ভিডিয়োটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সেটি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে এই মর্মে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে।' ভিডিয়োতে যে বুথ দেখা যাচ্ছে, সেটির সমস্ত কর্মরত অফিসারদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে কমিশন।

You might also like!