Country

3 years ago

Jagdeep Dhankar : সংসদ ও আইনসভার সদস্যদের নিজেদের আচরণ ও প্রত্যয়ের উন্নতি করতে হবে : উপ-রাষ্ট্রপতি

Jagdeep Dhankar
Jagdeep Dhankar

 

জয়পুর, ১১ জানুয়ারি: উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বুধবার রাজস্থানের জয়পুরে দু''দিনের সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের ৮৩ তম সম্মেলনের উদ্বোধন করেছেন। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান-সহ বিভিন্ন বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার। এখানে মুলত ভারতের জি-২০ সভাপতিত্বের উপর জোর দেওয়া হচ্ছে। এদিন উপ-রাষ্ট্রপতি বলেছেন, কার্যনির্বাহী, আইনসভা এবং সিনিয়র রাজনৈতিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অবশ্যই খেয়াল রাখতে হবে উচ্চ সাংবিধানিক পদগুলি যেন তাঁদের রাজনৈতিক অবস্থান থেকে দূরে থাকে।

উপ-রাষ্ট্রপতি বলেছেন, সদনের কাজ চলতে না দেওয়া আইনসভার সদস্যদের রাজনৈতিক হাতিয়ার হতে পারে না। তিনি বলেছেন, লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার বর্তমান পরিস্থিতি মোটেও সুখকর নয় এবং দেশের মানুষের মধ্যে ভাল ধারণা তৈরি হচ্ছে না। তিনি বলেন, সংসদ ও আইনসভার সদস্যদের নিজেদের আচরণ ও প্রত্যয়ের উন্নতি করতে হবে।

You might also like!