Country

3 years ago

VHP on NIA probe on ram navami violence:রামনবমীর হিংসায় মমতা ও তাঁর দলের ভূমিকার তদন্ত হওয়া উচিত : ভিএইচপি

VHP on NIA probe on ram navami violence
VHP on NIA probe on ram navami violence

 

নয়াদিল্লি, ২৮ এপ্রিল :হাওড়ার শিবপুর-সহ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় রামনবমীর মিছিলে হিংসাত্মক ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে রামনবমীর হিংসায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের ভূমিকার তদন্ত হওয়া উচিত।

ভিএইচপি-র মতে, রামনবমীর মিছিলে হিংসাত্মক ঘটনা পূর্ব পরিকল্পিত হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের দিকে সরাসরি আঙুল তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি-র যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন দাবি করেছেন, এনআইএ-র উচিত মমতার ও তৃণমূল কংগ্রেসের ভূমিকায় তদন্ত করা।

You might also like!