Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Indian Navy : শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর, নেভিতে অন্তর্ভুক্ত স্বদেশী সাবমেরিন ভাগির

Vagir commissioned into the IndianNavy
Vagir commissioned into the IndianNavy

 

মুম্বই, ২৩ জানুয়ারি : আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। সোমবার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে স্বদেশী সাবমেরিন "ভাগির"। এদিন সকালে মুম্বইয়ে নৌবাহিনীর ডকইয়ার্ড-এ নৌবাহিনী প্রধান আর হরি কুমারের উপস্থিতিতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে "ভাগির"। প্রোজেক্ট ৭৫ কালভারি ক্লাসের পঞ্চম সাবমেরিন হল "ভাগির"।

২০২০ সালের নভেম্বরেই সম্পন্ন হয়েছিল ''ভাগির'' সাবমেরিন তৈরির কাজ। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ট্রায়ালও হয়েছে ওই সাবমেরিনের। সে সবের ফল সন্তোষজনক হওয়ায় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে এই সাবমেরিন। এদিন নৌবাহিনী প্রধান আর হরি কুমার বলেছেন, "২৪ মাসের ব্যবধানে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা তৃতীয় সাবমেরিন হল ভাগির। এটি আমাদের শিপইয়ার্ডের দক্ষতারও একটি উজ্জ্বল প্রমাণ।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…