Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

PM Modi makes it clear to Trump: আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়নি, ট্রাম্পকে জানালেন মোদী

Narendra Modi and Donald Trump
Narendra Modi and Donald Trump

 

নয়াদিল্লি, ১৮ জুন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরী দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছেন। তাঁর কথায়, মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে ৩৫ মিনিট কথা হয়। তিনি আরও জানান, ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন মোদী। শুধু তা-ই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি কারওর মধ্যস্থতায় হয়নি বলেই ট্রাম্পকে জানিয়েছেন মোদী। ওঠেনি বাণিজ্যের প্রসঙ্গও।

বুধবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরী জানিয়েছেন, টেলিফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মোটামুটি ৩৫ মিনিট দুই নেতার কথা হয়েছে বলে দাবি করেছেন বিদেশ সচিব। অপারেশন সিঁদুর নিয়েও হয়েছে আলোচনা। শুল্ক নিয়ে যে কোনও আলোচনা হয়নি তা নির্দিষ্ট করে দিয়েছেন বিক্রম। তাঁর দাবি, প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ফের একবার অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা বরদাস্ত করবে না।

You might also like!