Country

3 years ago

Union Minister:রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ অশ্বিনীর, বললেন তিনি নিজেকে সংবিধান ও আদালতের ঊর্ধ্বে মনে করেন

um
um

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব। রাহুলের তীব্র সমালোচনা করে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রাহুল গান্ধী নিজেকে সংবিধান, সংসদ ও আদালতের ঊর্ধ্বে মনে করেন। রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ঔদ্ধত্যের জন্যই রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি মনে করেন এই দেশ শাসন করা তাঁর জন্মগত অধিকার, আর তাই এই ধরনের অসঙ্গতি সৃষ্টি করছেন।

বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, যারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, তাঁদের স্মরণ করা উচিত কীভাবে ইউপিএ সরকারের সময়ে দেশের প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছিল। অশ্বিনী আরও বলেছেন, রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়কে অপমান করেছেন, যখন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে, তখন তিনি বলেছেন আদালতও ভুল। রাহুল গান্ধী মনে করেন এই দেশ শাসন করা তাঁর জন্মগত অধিকার।


You might also like!