Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Indigo Airways : মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে তোলপাড়! দুই যাত্রীকে গ্রেফতার করল পাটনা বিমানবন্দর পুলিশ

Delhi-Patna Indigo flight
Delhi-Patna Indigo flight

 

পাটনা, ৯ জানুয়ারি : মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে তোলপাড় করলেন দুই যাত্রী! ঘটনাটি ঘটেছে দিল্লি-পাটনা ইন্ডিগো বিমানে (৬ই-৬৩৮৩)। মদ্যপ অবস্থায় ইন্ডিগোর বিমানে ঝামেলা করায় সিআইএসএফ-এর সহায়তায় পাটনা বিমানবন্দর পুলিশ দুই যাত্রীকে গ্রেফতার করেছে। ধৃত দুই যাত্রীর নাম-রোহিত ও নীতীশ। রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে দুই যাত্রীকে।

সূত্রের খবর, ওই দুই যাত্রী তাঁদের সঙ্গে মদ নিয়ে যাচ্ছিলেন। তাঁরা নিজেরাও মদ্যপ ছিলেন বলে অভিযোগ। বিমান কর্মীরা এই নিয়ে কথা বলতে গেলে তাঁদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওই দুই যাত্রী। কিছুক্ষণের মধ্যেই দু’জনকে প্রতিহত করে তাঁদের দিয়ে ক্ষমাপত্র লিখিয়ে নেন বিমানের কর্মীরা। পরে পাটনা বিমানবন্দরে অবতরণের পর দু’জনকে গ্রেফতার করা হয়। মাঝ আকাশে ঝামেলা সৃষ্টি, কর্মীদের কাজে বাধা দেওয়া-সহ একাধিক বিষয় উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…