Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Hate Speech Row: সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট, মেঘালয়ে গ্রেফতার দুই পাক-প্রেমী

Two arrested in Meghalaya for allegedly sharing anti-national content
Two arrested in Meghalaya for allegedly sharing anti-national content

 

শিলং, ১৮ মে : সামাজিক মাধ্যমে ভারতবিরোধী পোস্ট করার দায়ে মেঘালয় পুলিশ গ্রেফতার করেছে দুই পাক-প্রেমীকে। ধৃত দুই পাক-প্ৰেমী উত্তর গারোপাহাড় জেলার বাসিন্দা। আজ শিলঙে রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক ঊর্ধ্বতন আধিকারিক এ খবর জানিয়েছেন। তিনি জানান, গত ১৫ মে জেলা প্রশাসনের দায়েরকৃত এফআইআরের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকালে উত্তর গারোপাহাড় জেলার অন্তৰ্গত বাজেংডোবা থানাধীন দুই গ্রামে হানা দিয়ে পুলিশ দুজনকে তুলে আনে। তারা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তাদের গারো ভাষায় চিৎকার করে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে পাকিস্তানকে সমর্থন করতে দেখা গেছে। তবে গ্রেফতারকৃত দুজনের নাম জানাননি পুলিশের উর্ধ্বতন আধিকারিক। তিনি জানান, এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর পূর্ব খাসিপাহাড় জেলায় একজনকে তার ফেসবুক পেজে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।


You might also like!