Country

1 year ago

Bihar:বিহারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একই পরিবারের দুই, আহত ছয়

Two of the same family were killed in the fire incident in Bihar
Two of the same family were killed in the fire incident in Bihar

 

গোরখপুর, ১২ জুন : বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে গোরখপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ঘটনায় নিহত একই পরিবারের দুই মেয়ে। আগুনের কবলে ওই পরিবারের আরও ছয় সদস্য।

মঙ্গলবার রাত ১০ টা নাগাদ বিহারের গোরখপুর এলাকায় রামজি জয়সওয়ালের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে। জয়সওয়াল পরিবারের চিৎকার শুনে ছুঁটে আসেন প্রতিবেশীরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল দফতরকে। উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয়রাও। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় পরিবারের আটজনকে।

বুধবার পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই জানিয়েছেন, আহতদের বিআরডি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরিবারের আট জনের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দুই সদস্যের নাম আংশিকা (১২) এবং কুলুশ (২)।দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি বলেন, বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ঘটনার তদন্ত চলছে।


You might also like!