Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Manik Saha : সিপিএম নেতা, কর্মীদের বিজেপিতে আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা-র

Manik Saha
Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার দক্ষিণ ত্রিপুরায় বিজেপির জন বিশ্বাস যাত্রায় হাজির হয়েছিলেন মানিক সাহা। সেখানেই সিপিএম নেতা, কর্মীদের কাছে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন-‘‘বিজেপি হল গঙ্গার মতো। ডুব মারলেই সব পাপ ধুয়ে সাফ।’’ 

জনসভায় মানিক বলেন, ‘‘লেনিন, স্তালিনের মতাদর্শে বিশ্বাস রাখা মানুষের কাছে আমার আবেদন, বিজেপিতে যোগ দিন। কারণ বিজেপি হল গঙ্গা নদীর মতো। আপনার যত পাপ আছে, একবার পবিত্র স্নান করলেই সব ধুয়ে সাফ হয়ে যাবে।’’এর সাথে তিনি আরো যুক্ত করেন‘‘ট্রেনের কিছু কামরা এখনও খালি আছে। বসার আসনও আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের গন্তব্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর।’’  

এদিন কর্মসূচীতে যোগ দিয়ে সিপিএমকে তীব্র আক্রমন করে মানিক বাবু বলেন-  ‘‘বাম আমলে গণতন্ত্রের নামগন্ধও ছিল না। কারণ বামপন্থীরা হিংসা এবং সংঘর্ষে বিশ্বাস রাখেন। শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরায় বিরোধীদের ৬৯ জন নেতা খুন হয়েছেন।’’

ত্রিপুরায় আসন্ন বিধানসভা ভোট নিয়ে ও তিনি বলেন -  ‘‘আমাদের জয় নিয়ে বিরোধীদের মনেও কোনও সন্দেহ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ জানুয়ারি যে জন বিশ্বাস যাত্রা আরম্ভ করেছেন, তাতেই বিরোধীদের কুপোকাত অবস্থা।’’ 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…