
শ্রীনগর, ১৩ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় লাইনচ্যুত হয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন। শুক্রবার সকালে বদগাম জেলার মাজহামা এলাকায় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। মাজহামা স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি বেলাইন হয়ে যায়। সেই সময় গতি কম ছিল, তাই কোনও যাত্রী হতাহত হননি।
তেহসিলদার মাগাম জাফর আহমেদ লোনে বলেছেন, বানিহাল থেকে আসছিল ট্রেনটি, গন্তব্য ছিল বারামুল্লা। বদগাম জেলার মাজহামা এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। স্টেশনে ঢোকার আগেই বেলাইন হয়ে যায় ট্রেনটি। তখন গতি কম ছিল। কোনও যাত্রী আহত হননি। সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে বদগাম ও বারামুল্লার মধ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।
