Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

2 months ago

TMC: আসল’ তৃণমূল নিয়ে জল্পনার মাঝে কমিশনের বার্তা, কী বললেন জ্ঞানেশ কুমার?

Gyanesh Kumar
Gyanesh Kumar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূলের ‘আসল’ সংগঠন কার, সেই প্রশ্নে জোর চর্চার মধ্যেই মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়ে দিল, বিষয়টি সম্পূর্ণ সাংবিধানিক এবং আইন অনুযায়ী দু’পক্ষের জমা দেওয়া নথি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। কমিশনের বক্তব্য, কোনও তড়িঘড়ি নয়, সমস্ত তথ্য ও নথিপত্র যাচাইয়ের পরই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। এদিকে, শুক্রবার পর্যন্ত কালীঘাট তৃণমূল তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও, ঋতব্রতপন্থী শিবিরের নথি এখনও সম্পূর্ণ জমা পড়েনি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।বিধানসভা ভোটে ভরাডুবির পরই প্রতিদিনই একটু একটু করে ভাঙছে তৃণমূল। ইতিমধ্যেই অধিকাংশ বিধায়ক যোগ দিয়েছে ঋতব্রত শিবিরে। ভোটে পরাজিত তৃণমূল প্রার্থীরাও ঝুঁকছে বিদ্রোহী শিবিরে। অন্যদিকে দিল্লিতে রাজ্যসভার চার সাংসদ পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে তিনজন ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সাংসদ নির্বাচিত হয়েছেন। লোকসভাতেও সিংহভাগ সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন।

লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিতে পারে। এই জটিল পরিস্থিতির মধ্যে তৃণমূলের রাশ কাদের হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হলে তাদের সাফ জবাব, দু’পক্ষের কাগজ দেখার পরেই সিদ্ধান্ত গৃহীত হবে। আইনে যা বলা হয়েছে তার অন্যথা হবে না।

অন্যদিকে, দেশজুড়ে যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে, তা স্বচ্ছ ভাবেই হচ্ছে প্রমাণে মরিয়া ছিল কমিশন। গোটা প্রক্রিয়া কীভাবে হয়েছে বা এখনও হচ্ছে তার ব্যাখ্যা দেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ আধিকারিকরা। কমিশনের তরফে জানানো হয়েছে, দেশে বিভিন্ন রাজ্যের হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে তালিকা সংশোধন নিয়ে মোট ৭৮৬টি মামলা হয়েছিল। তার মধ্যে কমিশন একটি ছাড়া বাকি সব কটিতেই জয়ী হয়েছে। ফলে সংশোধন নিয়ে স্বচ্ছতায় কোন অস্পষ্টতা ছিল না বলে দাবি করা হয়।

পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে শতাংশের হিসাবে বাংলার ভোটাররা সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করেছে, তা নিয়ে বাংলার প্রশংসাও করা হয় এই সম্মেলনে। বাংলার মানুষের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশংসা করেন কমিশনের আধিকারিকরা। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন বলে দাবি করা হয়।

You might also like!