Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Weather Forecast Today: হিমাচলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, ফের শুষ্ক হবে জম্মু-কাশ্মীর

Thunderstorm warning in Himachal
Thunderstorm warning in Himachal

 

শিমলা ও শ্রীনগর, ৩ জুন : কুল্লু ও মান্ডি-সহ হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশের বিলাসপুর, চাম্বা, কাংড়া, কুল্লুতে আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বুধবার চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডির বিভিন্ন স্থানে ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিন্নৌর, লাহুল ও স্পিতি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীরেও ৪ জুনের পর বদলে যাবে আবহাওয়া। ৪-৮ জুন মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি প্রত্যাশিত জম্মু ও কাশ্মীরে।

You might also like!