Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Mumbai : তালিবান হামলার হুমকি: নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান মুম্বই পুলিশ কমিশনার-র

Talibani Threat
Talibani Threat

 

মুম্বই, ৪ ফেব্রুয়ারি : তালিবান হামলার হুমকি প্রেক্ষিতে শনিবার মুম্বই পুলিশ কমিশনার বিবেক ফনসলকর নাগরিকদের আশ্বস্ত করেছেন, মুম্বই পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। তাই কোনও তাত্ক্ষণিক বিপদ নেই। মুম্বাইবাসীদের আতঙ্কিত হওয়া উচিত নয়। তিনি বলেন, পুলিশ বাহিনী যে কোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম। তবে একই সময়ে, শীর্ষ পুলিশ নাগরিকদের সতর্ক থাকার এবং কোনও সন্দেহজনক বস্তুর মুখোমুখি হলে পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, মুম্বইয়ে তালিবানি হামলা হবে বলে এই মর্মে একটি হুমকি-মেল আসে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে। শুক্রবার মেলটি এসে পৌঁছয় এনআইএ’এর মুম্বইয়ের অফিসে। ওই ইমেলে হুমকি দিয়ে বলা হয়েছে, তালিবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালাবে মুম্বই শহরের বুকে।

এনআইএ অফিস হুমকি মেল পাওয়ার পরই মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখাকে বিষয়টি জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেল আইডি থেকে হুমকি পাঠানো হয়েছে, তাতে প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘সিআইএ’। ইমেল প্রেরক ওই মেলে দাবি করেছে, মুম্বই শহরে শীঘ্রই হামলা চালাবে তালিবান।

You might also like!