2 years ago
Gaganyaan: মহাকাশের মাটিতে পা রাখতে চলেছেন এই চার ভারতীয়! নাম ঘোষণা প্রধানমন্ত্রীর
These four Indians are going to step on the ground of space!
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চাঁদের মাটিতে বিজয় পতাকা ওড়ানোর পর ফের মহাকাশ গবেষণায় ফের নজির গড়তে তৎপর ভারত। মঙ্গলবার ইসরো বহু প্রতিক্ষিত ‘গগনযান’ মিশনের জন্য চার মহাকাশচারীর নাম প্রকাশ্যে আনল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে চার মহাকাশচারীর নাম ঘোষণা করেন। এই ঘোষণা হয় মঙ্গলবার তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে। ভারতীয় বিজ্ঞানীদের তৈরি ‘গগনযান’-এ মহাকাশ পাড়ি দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা।