
দেহরাদূন, ২২ ফেব্রুয়ারি : আগামী ১লা মে থেকে শুরু হতে চলেছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। এই যাত্রাকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে পরিবহণ বিভাগ।
আঞ্চলিক পরিবহণ আধিকারিক সুনীল শর্মা বৃহস্পতিবার এসম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন, পরিবহণ বিভাগ ২০২৪ সালে অনুষ্ঠিত চারধাম যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে।
প্রস্তুতির অংশ হিসেবে অনলাইন সুবিধা চালু করা হয়েছে। যেমন, চারধামের ওয়েবসাইটে গিয়ে গ্রীণ কার্ড এবং ট্রিপ কার্ডের জন্য সাইট তৈরি করা হয়েছে। এই সাইটটি তৈরি করা হয়েছে যাতে ওয়েবসাইটটি ওভারলোডের কারণে হ্যাং না হয়। আঞ্চলিক পরিবহণ আধিকারিক জানান, চেকিংয়ের জন্য হাইটেক পোস্ট বসানো হয়েছে যার মাধ্যমে চেকিং করা হবে। তিনি বলেন, ঋষিকেশ ও হরিদ্বার থেকে যেসব যানবাহন চলাচল করবে তাদের ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে। যাত্রায় কতগুলো গাড়ি ব্যবহার করা হবে তার তালিকাও ঠিক করা হয়েছে। যাত্রা চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য যে এনফোর্সমেন্ট টিম নিয়োগ করা হবে তার তালিকাও সদর দফতরে পাঠানো হয়েছে।
