
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: সরকারের প্রচেষ্টায় গত কয়েক বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, মহারাষ্ট্রের চন্দ্রপুরের টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখানে গ্রাম ও বনের সীমান্তে ক্যামেরা বসানো হয়েছে। যখনই কোনও বাঘ গ্রামের কাছাকাছি আসে তখনই স্থানীয় মানুষজন এআই (কৃত্তিম বুদ্ধিমত্তার)-এর সাহায্যে তাদের মোবাইল ফোনে সতর্কতা পায়।"
প্রধানমন্ত্রী এদিন মন-কি-বাত অনুষ্ঠানে আরও বলেছেন, "উত্তরাখণ্ডের রুরকিতে, ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউটের সহযোগিতায় 'রোটার প্রিসিসন গ্রুপস' একটি ড্রোন তৈরি করেছে যা কেন নদীতে অ্যালিগেটরদের ট্র্যাকিং করতে সাহায্য করছে।" প্রধানমন্ত্রী আরও জানান, বেঙ্গালুরুর একটি সংস্থা 'বাঘিরা' এবং 'গরুড়' নামের অ্যাপ তৈরি করেছে। 'বাঘিরা' অ্যাপের সাহায্যে জঙ্গল সাফারির সময় যানবাহনের গতি এবং অন্যান্য ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করা যেতে পারে।" প্রধানমন্ত্রী যোগ করেছেন, "আমরা হাজার হাজার বছর ধরে প্রকৃতি এবং বন্যপ্রাণীর সঙ্গে সহাবস্থানের চেতনায় বসবাস করছি। আপনারা নিজেই এটি অনুভব করতে সক্ষম হবেন। আপনি যদি কখনও মহারাষ্ট্রের মেলঘাট টাইগার রিজার্ভে যান। এই বাঘ সংরক্ষণের কাছাকাছি খাটকালি গ্রামে বসবাসকারী উপজাতীয় পরিবারগুলি রয়েছে। সরকারের সহায়তায় তাদের বাড়িগুলোকে হোমস্টে রূপান্তরিত করা হয়েছে।"
