Country

2 years ago

Drone activity at Modi's residence: প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরে চক্কর কাটল 'রহস্যময়' ড্রোন! তল্লাশিতেও সন্ধান মিলল না কিছুর

Prime Minister Narendra Modi (File Picture)
Prime Minister Narendra Modi (File Picture)

 

নয়াদিল্লি, ৩ জুলাই: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের ওপরে রহস্যজনক ড্রোন ওড়ার খবর পেল দিল্লি পুলিশ। এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের ওপরের নো-ফ্লাইং জোনে ড্রোন ওড়ানোর তথ্য মিলেছে। ভোর ৫.৩০ মিনিট নাগাদ এসপিজি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এই ঘটনার তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর সদস্যেরা দিল্লি পুলিশকে এই বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত থাকেন এসপিজি-র আধিকারিকেরাই। তাঁরাই প্রথম ড্রোনটি লক্ষ্য করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে দিল্লি পুলিশ। তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হলেও ড্রোনের মতো কোনও বস্তুর সন্ধান পাওয়া যায়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের (এটিসি) সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, তাঁরাও প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু সনাক্ত করতে পারেনি।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জ়োন’-এর মধ্যে পড়ে। অর্থাৎ, নিরাপত্তার কারণে ওই বাসভবনের উপর দিয়ে কোনও বিমান কিংবা ড্রোন উড়ে যেতে পারে না। তার পরও কী ভাবে ড্রোনটি উড়ল, তা নিয়ে সংশয় থাকছে। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ ওই রহস্যময় ড্রোন সম্পর্কে খোঁজখবর শুরু করে। যোগাযোগ করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গেও। কিন্তু এমন কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি।


You might also like!