Country

1 year ago

PM to visit Srinagar on 20 June: যোগ দিবসের মূল অনুষ্ঠান এবার কাশ্মীরে, ২০ জুন শ্রীনগরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

The main program of Yoga Day is now in Kashmir, the Prime Minister is going to Srinagar on June 20
The main program of Yoga Day is now in Kashmir, the Prime Minister is going to Srinagar on June 20

 

নয়াদিল্লি, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ জুন জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে যাচ্ছেন। শ্রীনগরে রাত্রিযাপন করার পর, পরবর্তী দিন ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী ২০ জুন শ্রীনগরে এসে পৌঁছবেন। রাত্রিযাপন করার পর পরবর্তী দিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ বছরের যোগ দিবসের থিম হল ''নারী ক্ষমতায়নের জন্য যোগ।" সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বে জম্মু ও কাশ্মীর প্রশাসন প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করেছে।


You might also like!