
কানপুর, ২২ মে : উত্তর প্রদেশের কানপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন মহিলা। রাস্তা পারাপারের সময় একটি গাড়ি ওই ৪ মহিলাকে ধাক্কা মারে, গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মহারাজপুর থানার অধীনে জিটি রোডের ওপর।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্বাঞ্চল) শ্রবণ কুমার সিং বলেছেন, মঙ্গলবার রাতে কিছু মহিলা রাস্তা পারাপার করছিলেন, সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মহিলারা। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ৪ জন মহিলাই প্রাণ হারিয়েছেন।
