Country

2 years ago

Weather Update of Kashmir : হালকা মেঘে শীত কিছুটা কমল কাশ্মীরে, ২৪-২৬ ডিসেম্বর মূলত শুষ্ক থাকবে আবহাওয়া

Weather of Kashmir  (Symbolic Picture)
Weather of Kashmir (Symbolic Picture)

 

শ্রীনগর, ২৩ ডিসেম্বর : কাশ্মীরে শীতের দাপট কিছুটা কমল, হালকা মেঘে শনিবার শৈত্যপ্রবাহ থেকে স্বস্তি পেয়েছেন কাশ্মীরের মানুষজন। তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগের দিন শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা বেড়ে ১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪-২৬ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীরে। আবার ২৭ ডিসেম্বর মেঘে ঢাকা থাকবে আকাশ, উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাত হতে পারে। এরপর ২৮-৩১ ডিসেম্বরও প্রধানত শুষ্ক থাকবে আবহাওয়া। আবহবিদরা জানিয়েছেন, ডিসম্বরের শেষ অবধি বিশেষ কোনও তাপমাত্রার হেরফের হবে না জম্মু ও কাশ্মীরে।


You might also like!