
নয়াদিল্লি, ৭ জুন: দিল্লির জনসাধারণের জলের সমস্যা সমাধানের চেষ্টা করছে সুপ্রিম কোর্ট। দিল্লিবাসীকে আশ্বস্ত করে বললেন দিল্লির মন্ত্রী অতিশী। তিনি বলেছেন, "গত পাঁচ দিন ধরে ষড়যন্ত্র করেই হরিয়ানা জল সরবরাহ কমিয়ে দিয়েছে। শুক্রবার দিল্লির ওয়াজিরাবাদ জল শোধনাগার পরিদর্শন করেছেন এএপি নেত্রী তথা দিল্লির জলমন্ত্রী অতিশী।
পরে তিনি বলেছেন, "হিমাচল প্রদেশ সরকার বলেছে, তাঁরা সাহায্য করতে প্রস্তুত...হরিয়ানা জল সরবরাহ কমিয়ে দিয়েছে, যাতে ভবিষ্যতে হিমাচল প্রদেশ অতিরিক্ত জল দিলেও দিল্লির জলের চাহিদা যেন পূরণ না হয়। আমরা এই সমস্যাটি উত্থাপন করব সুপ্রিম কোর্টে...।"
