Country

2 years ago

National capital receives Rainfall: আচমকাই আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে, বৃষ্টিতে ভিজল জাতীয় রাজধানী

Sudden weather change in Delhi, national capital drenched in rain
Sudden weather change in Delhi, national capital drenched in rain

 

নয়াদিল্লি, ২ মার্চ: আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শনিবার ভোররাত থেকেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি। দিল্লির ইন্ডিয়া গেট, গ্রেটার কৈলাশ এলাকা, জনপথ এলাকা বৃষ্টিতে ভিজেছে। বৃষ্টির সৌজন্যে রাজধানীর আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। রাজধানী দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। ভোররাত থেকেই জাতীয় রাজধানী দিল্লির নানা অংশ হালকা বৃষ্টিতে ভিজেছে, কখনও কখনও হালকা হাওয়াও বইতে থাকে। সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল দিল্লির আকাশ। যাইহোক হালকা বৃষ্টিতেই স্বস্তি ফিরে পেয়েছে রাজধানী দিল্লি।

You might also like!