Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Sonia Gandhi : শ্রীনগরে আটকে খাড়গে-সহ অনেক কংগ্রেস নেতা, রাষ্ট্রপতির অভিভাষণে যোগ দিলেন সোনিয়া

Sonia Gandhi
Sonia Gandhi

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। কিন্তু, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে শ্রীনগরে আটকে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অনেক কংগ্রেস নেতা ও সাংসদরা। রাষ্ট্রপতির অভিভাষণে অংশ নিতে পারেননি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও।

অনেকজন কংগ্রেস সাংসদ রাষ্ট্রপতির অভিভাষণে যোগ দিতে না পারলেও, যোগ দিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন ও সাংসদ সোনিয়া গান্ধী। এদিকে, রাষ্ট্রপতির ভাষণের সময় অধিবেশনে ছিল না আম আদমি পার্টি (আপ) এবং বিআরএস (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের নতুন নাম)। শ্রীনগর থেকে বিমান বিলম্ব করায় অধিবেশনে থাকতে পারেননি কংগ্রেস সাংসদরা। দিল্লিতে আসতে না পারায় এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা গান্ডেরবালের তুলমুল্লার খীর ভবানী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন।


You might also like!