Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

1 year ago

Slum fire in Delhi's Geeta Colony: দিল্লির গীতা কলোনিতে বস্তিতে আগুন, কেউ হতাহত হননি

Slum fire in Delhi's Geeta Colony
Slum fire in Delhi's Geeta Colony

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির শাহাদারা জেলার গীতা কলোনি এলাকার রানি গার্ডেনের বস্তিতে। শুক্রবার ভোররাতে বস্তিতে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

শাহদারার গীতা কলোনিতে অগ্নিকাণ্ডের বিষয়ে দমকল অফিসার রাজেন্দ্র আটওয়াল বলেছেন, "আমরা ভোররাত ২.২৫ মিনিট নাগাদ বস্তিতে আগুন লাগার বিষয়ে জানতে পারি। ১২টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর পর আমরা বিষয়টি নিশ্চিত করতে পারব, আগুনে ৪-৫টি ছাগল আঘাত পেয়েছে।"

You might also like!