Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 months ago

Bakri Eid Guidelines: ঈদে দিল্লিতে নিষিদ্ধ পশুর হত্যা বেআইনি, অমান্য করলেই কড়া ব্যবস্থা, কপিল মিশ্র

Delhi Minister Kapil Mishra
Delhi Minister Kapil Mishra

 

নয়াদিল্লি, ২২ মে : দিল্লিতেও গোহত্যা-সহ অন্যান্য পশুর হত্যা নিষিদ্ধ করা হল। যদি কেউ তা অমান্য করে, তাহলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী কপিল মিশ্র। শুক্রবার সকালে দিল্লির মন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, "দিল্লি সরকারের উন্নয়ন মন্ত্রক আসন্ন ঈদ উপলক্ষ্যে কিছু নির্দেশনা জারি করেছে। ঈদে দিল্লিতে গবাদি পশু, গরু, বাছুর, উট এবং অন্যান্য নিষিদ্ধ পশু কোরবানি করা সম্পূর্ণ বেআইনি। কেউ এমনটি করলে অথবা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

কপিল মিশ্র আরও জানান, "এছাড়াও, প্রকাশ্য স্থানে পশু কোরবানি করাও সম্পূর্ণ নিষিদ্ধ এবং যারা এমনটি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি, বাজারে অবৈধভাবে পশু কেনা-বেচা, রাস্তা ও গলিতে হাট বসানো এবং পশু কেনা-বেচাও সম্পূর্ণ বেআইনি এবং অনুমোদিত নয়। কোরবানির পর নর্দমা, পয়ঃপ্রণালী অথবা রাস্তায় রক্ত ফেলা, অথবা পয়ঃপ্রণালী অথবা নর্দমায় বর্জ্য ফেলাও কঠোরভাবে নিষিদ্ধ। কোরবানি শুধুমাত্র নির্ধারিত স্থানে এবং অনুমোদিত স্থানেই করা উচিত।"

You might also like!