Rahul Gandhi: রাহুল গান্ধীকে 'চুনাভি হিন্দু', কটাক্ষ শাহনাওয়াজ হুসেনের

Shahnawaz Hussain taunts Rahul Gandhi as 'Chunavi Hindu'
Shahnawaz Hussain taunts Rahul Gandhi as 'Chunavi Hindu'

 

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : রাহুল গান্ধীকে ‘চুনাভি হিন্দু’ অর্থাৎ ভোটের সময়ে হিন্দু বলে পাল্টা কটাক্ষ করল বিজেপি। শনিবার বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন বলেন, ভোট এলেই রাহুল গান্ধীর মন্দির সফর শুরু হয়। নির্বাচনের মুখে উনি হিন্দু সাজেন। বিজেপির মত দলকে ওঁর হিন্দুত্ব নিয়ে জ্ঞান দেওয়া শোভা পায় না।

ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল এখন মধ্যপ্রদেশে আছেন। গত এগারো দিনে তিনি একাধিক মন্দিরে পুজো দিয়েছেন। তারমধ্যে অন্যতম হল উজ্জয়িনীর মহাকাল মন্দির। আজ সকালেও এক মন্দিরে গিয়ে মহন্তর সঙ্গে কিছুটা সময় কাটান। এদিন তাঁকে দেখা গিয়েছে কম্পিউটার বাবা নামে খ্যাত বিজেপি বিরোধী এক সাধুর সঙ্গে। তিনিও যোগ দেন ভারত জোড়ো যাত্রায়। আজ রাহুল প্রশ্ন তোলেন, বিজেপি ও আরএসএস কেন শুধু জয় শ্রীরাম বলে, জয় সিয়ারাম বলে না কেন? এরপর নিজেই ব্যাখ্যা দেন, সঙ্ঘ পরিবার নারীর মর্যাদা, কৃতিত্বে বিশ্বাস করে না। তাই তারা সীতার নাম মুখে আনে না। জয় সিয়ারাম বলে না। বিজেপিও তাই জয় সিয়ারাম বলে না। বলে শুধু জয় শ্রীরাম। কারণ, বিজেপির জন্ম আরএসএসের গর্ভে। রামের বীরত্ব তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য, যা ভারতের ঐতিহ্য, সংস্কৃতির বিপরীত। এরপরই রাহুলকে পাল্টা কটাক্ষ করেন বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…