S S Sukhu : হিমাচলের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিলেন সুখু, বললেন রাজ্যের কল্যাণই অগ্রাধিকার

Sukhvinder Singh Sukhu
Sukhvinder Singh Sukhu

 

শিমলা, ১২ ডিসেম্বর : হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করলেন সুখবিন্দর সিং সুখু। রবিবার শপথগ্রহণের পর, সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্বভার গ্রহণ করেছেন সুখু। এদিন তিনি বলেছেন, হিমাচল প্রদেশের কল্যাণই তাঁর কাছে অগ্রাধিকার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মন্ত্রিসভার গঠনও খুব শীঘ্রই হবে। তবে, কংগ্রেস হাইকমান্ডের গাইডলাইন্স অনুযায়ী।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এদিন বলেছেন, "আজ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিচ্ছি। সমস্ত বিধায়ক, উপ-মুখ্যমন্ত্রী এবং দলের সিনিয়র সদস্যরা রাজ্যের কল্যাণে কাজ করবেন। কংগ্রেস হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই মন্ত্রিসভা গঠনও করা হবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…