
নাগপুর, ৫ অক্টোবর: প্রতি বছরের মতো এবারও মহারাষ্ট্রের নাগপুরের রেশিমবাগ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র বিজয়া দশমী উৎসব। এবারের বিজয়া দশমী উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট গায়ক, সুরকার ও পদ্মশ্রী শঙ্কর মহাদেবনকে। আগামী ২৪ অক্টোবর সকাল ৭.৪০ মিনিট নাগাদ নাগপুরের রেশিমবাগ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র বিজয়া দশমী উৎসব।
এ বিষয়ে বৃহস্পতিবার আরএসএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ অক্টোবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবতের উপস্থিতিতে নাগপুরের রেশিমবাগ ময়দানে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী উৎসব। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট গায়ক ও সুরকার শঙ্কর মহাদেবনকে।
