Country

1 year ago

Gurmeet Ram Rahim:যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, রঞ্জিত হত্যা মামলায় রাম রহিম-সহ ৫ জন বেকসুর

Gurmeet Ram Rahim
Gurmeet Ram Rahim

 

চন্ডীগড়, ২৮ মে: পঞ্জাব ও চন্ডীগড় হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। ২২ বছর আগে নিজের ম্যানেজারকে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। সেই মামলাতেই মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে রেহাই পেলেন স্বঘোষিত ধর্মগুরু।

মঙ্গলবার রাম রহিম-সহ মোট ৫ জনকে এই মামলায় বেকসুর খালাস করেছে আদালত। গুরমিত রাম রহিমের আইনজীবী যতিন্দর খুরানা বলেছেন, "মহামান্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নিম্ন আদালতের রায় পরিবর্তন করেছে এবং এতে জড়িত পাঁচজনকে বেকসুর খালাস করেছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই৷"

উল্লেখ্য, ০০২ সালের ১০ জুলাই হরিয়ানার কুরুক্ষেত্রের খানপুর কোলিয়ান গ্রামে ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংকে গুলি করে খুন করা হয়েছিল। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল, ডেরার সদর দফতরে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগে বেনামী চিঠি ছড়ানোর পিছনে রঞ্জিতের হাত আছে সন্দেহে তাঁকে খুন করা হয়েছিল। সেই মামলাতে ২০২১ সালে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল রাম রহিমকে।


You might also like!