
গোরক্ষপুর, ১ জুন: গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন অভিনেতা ও রাজনীতিক রবি কিশান, তিনি আবার উত্তর প্রদেশের গোরক্ষপুর সংসদীয় আসনের বিজেপি প্রার্থীও। শনিবার সকালে নিজ সংসদীয় কেন্দ্রের অন্তর্গত একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন রবি কিশান ও তাঁর স্ত্রী প্রীতি কিশান।
গোরক্ষপুর আসনে বিজেপি প্রার্থী হলেন রবি কিশান, সমাজবাদী পার্টির কাজল নিষাদ ও বহুজন সমাজ পার্টির জাভেদ আশরাফ। এই আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোট দেওয়ার পর রবি কিশান বলেছেন, "আমি বিকশিত ভারত, রাম রাজ্য ও ভারতকে 'বিশ্বগুরু' করার জন্য ভোট দিয়েছি।"
