Country

1 year ago

Rajnath Singh:লোকসভা ভোটে ৪০০ আসনে জিতবে এনডিএ, আশাবাদী রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

চান্দাউলি: লোকসভা ভোটে ৪০০ আসনে জিতবে এনডিএ। আশাবাদী প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি বলেছেন, এনডিএ ৪০০টিরও বেশি আসন জিতেছে এবং আমি এ ব্যাপারে নিশ্চিত। লোকসভা নির্বাচনের সপ্তম দফার প্রচার পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার।

উত্তর প্রদেশের চান্দাউলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং একপ্রকার দাবি করে বলেছেন, এনডিএ ৪০০টিরও বেশি আসন জিতেছে এবং আমি এ ব্যাপারে নিশ্চিত। রাজনাথ আরও বলেন, ইন্ডি জোটের ক্ষতি নিশ্চিত। তাঁরা কখনই একত্রে ছিল না, তাঁরা কেবল নিজেদের স্বার্থে জোট গঠন করেছে।"


You might also like!