Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

3 months ago

Rahul Gandhi slams NTA: নিট পরীক্ষা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধীর

Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi
Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২০ জুন : কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার এক্স মাধ্যমে করা এক পোস্টে তিনি দাবি করেছেন, নাগপুরের ওই পড়ুয়া দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু পরীক্ষার ঠিক আগে অ্যাডমিট কার্ডে বিদেশের পরীক্ষাকেন্দ্র দেখে মানসিক চাপে পড়ে যায় সে। রাহুলের অভিযোগ, এমন ঘটনা দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই সামনে এনে দিয়েছে। তিনি লেখেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ‘ছিনিমিনি খেলা’ বন্ধ করে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিও জানিয়েছেন কংগ্রেস নেতা। এ দিকে, এনটিএ-র দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে।

উল্লেখ্য, প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে রবিবার ফের নিট ইউজি পরীক্ষা হতে চলেছে। তবে তার আগেই ফের চাঞ্চল্য ছড়াল নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ঘিরে। পডুয়ার অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তরফে প্রকাশিত অ্যাডমিট কার্ডে নাগপুরের বাসিন্দা আব্দুল্লাহ মহম্মদ তালিবের পরীক্ষাকেন্দ্র হিসেবে দেখানো হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই বিষয়টি নজরে আসে পরিবারের। অথচ আব্দুল্লাহর পাসপোর্টই নেই, ফলে বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না। সমাজমাধ্যমে অ্যাডমিট কার্ডের ছবি ছড়িয়ে পড়তেই বিষয়টি এনটিএ-র নজরে আসে। সংস্থার দাবি, প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই বিভ্রাট। শীঘ্রই সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ যাচাইয়ের পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ওই প্রার্থীকে নাগপুরে একটি কেন্দ্র বরাদ্দ করা হবে।

You might also like!