Country

3 years ago

Rahul Gandhi Going To High Court: আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাচ্ছেন রাহুল গান্ধী, দাবি সূত্রের

Rahul Gandhi is going to the higher court
Rahul Gandhi is going to the higher court

 

সুরাট, ২ এপ্রিল : মানহানি মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাটের সুরাটের সেশন কোর্টে মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সূত্রের খবর সোমবার আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি।

উল্লেখ্য ২০১৯ সালে ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ওই বছর দায়ের হওয়া মানহানি মামলায় গুজরাটের সুরাটের এক আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করেছে। সেই মামলায় রাহুলকে দু বছরের সাজা শোনান বিচারক। যদিও ওই দিন জামিনও পেয়ে যান কংগ্রেস সাংসদ। আদালতের সেই সাজা ঘোষণার পর লোকসভার স্পিকার কংগ্রেস নেতার সাংসদ পদ খারিজ করেন। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির চাপের কাছে নতি স্বীকার করেই লোকসভার অধ্যক্ষ রাহুলের সাংসদপদ খারিজ করে দিয়েছেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক র‍্যালিতে অংশ নিয়ে রাহুল গান্ধী কুরুচিকর মন্তব্যের অভিযোগে ২০১৯ সালে গুজরাটের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলায় আদালত রাহুলের সাজা ঘোষণা করে।


You might also like!