Breaking News

 

Country

3 years ago

Road show of Rahul Gandhi : ওয়ানাডে রোড শো করলেন রাহুল গান্ধী, সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কাও

Rahul Gandhi holds road show in wayanad
Rahul Gandhi holds road show in wayanad

 

ওয়ানাড, ১১ এপ্রিল : নিজের পুরানো সংসদীয় কেন্দ্র, কেরলের ওয়ানাডে রোড শো করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবারের এই রোড শো-তে রাহুলের সঙ্গেই ছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও। বিপুল সংখ্যক মানুষ রোড শো চলাকালীন রাহুলকে দেখার জন্য উপস্থিত ছিলেন, সাধারণ মানুষের মধ্যেও রাহুলের এই রোড শো-কে ঘিরে উন্মাদনা দেখা গিয়েছে।

'মোদী পদবি' মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে দোষীসাব্যস্ত করেছে সুরাটের একটি আদালত। তাঁকে দুই বছরের জন্য কারাদণ্ডের সাজাও দিয়েছে আদালত। এরপর রাহুলের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। লোকসভার সাংসদ পদ খারিজ হওয়ার পর মঙ্গলবার ওয়ানাডে যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ওয়ানাডে যান প্রিয়াঙ্কাও। সেখানে গিয়ে রোড শো করেছেন রাহুল ও প্রিয়াঙ্কা।

You might also like!