Punjab Government : সুধীর সুরির পরিবারকে নিরাপত্তা দেবে পঞ্জাব সরকার, রবিবার শেষকৃত্য

Punjab government will provide security to Sudhir Suri's family, funeral on Sunday
Punjab government will provide security to Sudhir Suri's family, funeral on Sunday

 

চণ্ডীগড়, ৫ নভেম্বর : রবিবার অমৃতসরে শিবসেনা পঞ্জাব প্রধান সুধীর সুরির শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার পরিবার, পুলিশের ডেপুটি কমিশনার এবং অমৃতসরের পুলিশ কমিশনারের মধ্যে প্রায় তিন ঘন্টার বৈঠকের পরে অনেক দাবিতে একমত হয়েছিল, তারপরে পরিবার শেষকৃত্যের ঘোষণা করে। শুক্রবার গুলিবিদ্ধ হন সুধীর সুরি। এরপর শনিবার দিনভর পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। এদিন সকালে ময়নাতদন্তের পর পরিবার প্রয়াত সুরির শেষকৃত্য করতে অস্বীকার করে। সুরিকে শহিদের মর্যাদা, পরিবারের সদস্যকে সরকারি চাকরি, পরিবারের নিরাপত্তা এবং খালিস্তানি অমৃতপালের নাম এফআইআর-এ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। এদিন প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকের পর জেলা প্রশাসক জানান, পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সংগঠনগুলোর লিখিত দাবির প্রেক্ষিতে সুধীর সুরিকে শহীদের মর্যাদা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনার জানান, আজ থেকেই পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অমৃতপাল সিং নামে এক ব্যক্তির নাম নেওয়া হচ্ছে। তার ভূমিকাও খতিয়ে দেখবে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…