Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

1 month ago

PM Modi: জ্বালানি সাশ্রয়ে উদ্যোগী প্রধানমন্ত্রী, কমিয়ে দিচ্ছেন কনভয়ের গাড়ির সংখ্যা

PM Modi says save fuel
PM Modi says save fuel

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে একগুচ্ছ আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়ে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কনভয়ের গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন বলেও জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে তা কার্যকরও করা হয়েছিল। এসপিজি প্রোটোকল অনুযায়ী অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই গাড়ির সংখ্যা কমানো হয়। হায়দরাবাদে তাঁর ভাষণের পরপরই গুজরাট ও অসমে কনভয়ে গাড়ির সংখ্যা কমানো হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, নতুন কোনও যানবাহন না কিনে, যেখানে সম্ভব, তাঁর কনভয়ে বৈদ্যুতিক যান অন্তর্ভুক্ত করতে।

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিলেন তিনিও। পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর কাছে একগুচ্ছ আবেদনও জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন।এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে অর্ধেকেরও কম করেছেন। বুধবার সকালে নতুন দিল্লির বাসভবন থেকে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেরোন, তখন দেখা যায় তাঁর কনভয়ের গাড়ির সংখ্যা অনেকটাই কমেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা-সহ অনেক মুখ্যমন্ত্রীর কমাচ্ছেন কনভয়ে গাড়ির সংখ্যা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব কনভয়ের গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, তিনি নিজে এবং তাঁর মন্ত্রিসভার সকল মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির সকল বিধায়ক, জনপ্রতিনিধি, দিল্লি সরকারের কর্তা এবং সকল বিভাগের কর্তারাও প্রয়োজন অনুযায়ী ন্যূনতম সংখ্যক যানবাহন ব্যবহার করবেন এবং কারপুলিং ও গণপরিবহনকে অগ্রাধিকার দেবেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রীদের যানবাহনের সংখ্যা অবিলম্বে ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সপ্তাহে একদিন গণপরিবহন ব্যবহার করা উচিত।

You might also like!