Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Top Visits : মঙ্গলবার উত্তর প্রদেশ সফরে রাষ্ট্রপতি, সোমে রাজস্থানে উপরাষ্ট্রপতি

President visit Uttar
President visit Uttar

 

নয়াদিল্লি, ৩০ জুন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোম ও মঙ্গলবার উত্তর প্রদেশের বরেলি এবং গোরক্ষপুরে সফর করবেন। তিনি বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার রাজস্থান সফরে থাকবেন।

রাষ্ট্রপতি মুর্মু সোমবার বরেলিতে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট (আইভিআরআই)-এর একাদশ সমাবর্তনে পৌরোহিত্য করবেন। এর পরে তিনি গোরক্ষপুর যাবেন। সেখানে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) গোরক্ষপুরের প্রথম সমাবর্তনেও ভাষণ দেবেন। আর রাষ্ট্রপতি মঙ্গলবার গোরক্ষপুরে মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। এর পাশাপাশি, তিনি মহাযোগী গোরক্ষনাথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, একাডেমিক ব্লক এবং পঞ্চকর্ম কেন্দ্রের উদ্বোধন করবেন। তিনি পড়ুয়াদের একটি নতুন আবাসের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

আর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার রাজস্থানের জয়পুর সফরে যাবেন। তিনি জয়পুরের রাজস্থান সংবিধান ক্লাবে আয়োজিত 'স্নেহ মিলন সমারোহ'-এ অংশগ্রহণ করবেন।

You might also like!