Breaking News
 
Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি Panchayat tax fake news: পঞ্চায়েত কর ১২০০ টাকা? জল্পনায় জল ঢালল রাজ্য, ভুয়ো খবর নিয়ে সতর্কতা জারি Cockroach Janata Party: নিট আন্দোলনের পর এবার রাজনীতির ময়দানে? বড় ইঙ্গিত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকের Adhir Ranjan Chowdhury: ‘চিকিৎসা কোথায় হবে, তা ব্যক্তির সিদ্ধান্ত’—অভিষেকের পাশে অধীর, ‘খোকাবাবু’ মন্তব্যে নতুন বিতর্ক Agnimitra Paul: প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়াদের রক্তদান! দুর্গাপুরে অভিযোগ ঘিরে চাঞ্চল্য, সরব অগ্নিমিত্রা পাল

 

Country

3 years ago

Prahlad Joshi : বড়দিন নিয়ে বিরোধীদের অভিযোগ খণ্ডন করলেন যোশী, বললেন ২৪ ও ২৫ ডিসেম্বর ছুটি থাকছে

Prahlad Joshi
Prahlad Joshi

 

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : বড়দিন নিয়ে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর তিনি বলেছেন, ২৪ ও ২৫ ডিসেম্বর তো ছুটি থাকছে। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। ডিসেম্বরে বড়দিনের ঠিক আগেই তা শেষ করা হয়। গত বছর যেমন ২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। শেষ হয়েছিল ২৩ ডিসেম্বর। কিন্তু, এবার পিছিয়ে দেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।

আর তাই নিয়েই প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস-সহ বিরোধীদের। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পর কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, "হিন্দু এবং মুসলমানদের মতো, খ্রিস্টানদেরও নিজস্ব উৎসব রয়েছে, তাই তাঁদেরও উৎসব উদযাপন করার সুযোগ পাওয়া উচিত।" এ প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, "সর্বদলীয় বৈঠকে ৪৭টির মধ্যে ৩১টি দল অংশ নিয়েছে। বিরোধী দল থেকে কিছু পরামর্শ এসেছে এবং আমরা সেগুলি নোট করেছি। আমরা বড়দিন উপেক্ষা করছি এই অভিযোগের নিন্দা জানাই। ২৪ এবং ২৫ ডিসেম্বর ছুটি থাকবে।"

বুধবার, ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক হয়েছে মঙ্গলবার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী, প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদের উভয় সভার অধিবেশন সুষ্ঠুভাবে চলার জন্য কেন্দ্রের পক্ষ থেকে এই বৈঠকে, সব রাজনৈতিক দলের সহযোগিতা আহ্বান করা হয়। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এদিন বলেছেন, আমরা কলেজিয়াম ব্যবস্থা নিয়ে কেন্দ্র ও বিচারব্যবস্থা, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার, ভারত-চিন সীমান্ত পরিস্থিতি, জম্মু ও কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের ঝুঁকি, হিন্দি বিতর্ক, ফেডারেল কাঠামোর মতো বিষয়গুলি সামনে রেখেছি।"


You might also like!