Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Narendra Modi : পেশাদারিত্ব ও ভারতের উপকূলকে নিরাপদ রাখার প্রয়াসের জন্য সুপরিচিত উপকূলরক্ষী বাহিনী : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : স্থাপনা দিবসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পেশাদারিত্ব ও ভারতের উপকূলকে নিরাপদ রাখার প্রয়াসের জন্য সুপরিচিত উপকূলরক্ষী বাহিনী। ৪৭ তম স্থাপনা দিবসে উপকূলরক্ষী বাহিনীর সমস্ত সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১ ফেব্রুয়ারি দিনটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর স্থাপনা দিবস হিসেবে পালিত হয়। বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "স্থাপনা দিবসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে শুভেচ্ছা। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নিজস্ব পেশাদারিত্ব এবং আমাদের উপকূলকে নিরাপদ রাখার প্রচেষ্টার জন্য পরিচিত। আমি তাঁদের ভবিষ্যত প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই।"


You might also like!