Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

8 months ago

PM Narendra Modi: আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

PM Modi To Inaugurate Centenary Celebrations Of Acharya Vidyanand Maharaj
PM Modi To Inaugurate Centenary Celebrations Of Acharya Vidyanand Maharaj

 

নয়াদিল্লি, ২৮ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা ১১টা নাগাদ আয়োজিত এই সমাবেশে ভাষণও দেবেন তিনি। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।

পিআইবি-র তরফে জানানো হয়েছে, "ভগবান মহাবীর অহিংসা ভারতী ট্রাস্টের সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে ভারত সরকার আচার্য বিদ্যানন্দজি মহারাজের বর্ষব্যাপী শতবর্ষ জন্মজয়ন্তী উদযাপনের আয়োজন করেছে। এখানে তার আনুষ্ঠানিক সূচনা হবে। আচার্য বিদ্যানন্দজি মহারাজ একজন জৈন ধর্মীয় গুরু এবং সমাজ সংস্কারক হিসেবে খ্যাত। এই বর্ষব্যাপী উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি, সাহিত্য আলোচনা, শিক্ষা এবং আধ্যাত্মিক নানা উদ্যোগ দেশজুড়ে আয়োজিত হবে। এর মূল লক্ষ্য হল, এই মহান সাধকের পরম্পরাকে উদযাপনের মাধ্যমে তাঁর বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়া।

আচার্য বিদ্যানন্দজি মহারাজ জৈন দর্শন এবং নীতিশাস্ত্রের ওপর ৫০টিরও বেশি বই লিখেছেন। ভারত জুড়ে প্রাচীন জৈন মন্দিরগুলির পুনরুজ্জীবনের ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভূমিকা পালন করেছিলেন। প্রাকৃত, জৈন দর্শন এবং ধ্রুপদী ভাষায় শিক্ষা প্রসারের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।"


You might also like!