
বেঙ্গালুরু, ২১ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন কর্ণাটকের বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর যথেষ্ট উৎসাহ পেয়েছেন বলে জানিয়েছেন এই নেতা। শুক্রবার একটি ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথা হয়।
পরে কর্ণাটকের বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা বলেছেন, আমি ভাবতেই পারিনি প্রধানমন্ত্রী আমাকে ফোন করবেন। শিবমোগা সিটি আসনে জেতার ব্যাপারে আমি উৎসাহ পেলাম। এই আসনে জেতার জন্য আমি সমস্ত প্রচেষ্টা করব। বিজেপিকে কর্ণাটকে পুনরায় জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে আমি বলেছি, এমন কোনও বিশেষ কিছু আমি করিনি।
