Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Narendra Modi : অস্থিতিশীল বৈশ্বিক আর্থিক পরিস্থিতির মধ্যেও নাগরিকদের আশা ও আকাঙ্খা পূরণের চেষ্টা করবে বাজেট : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : অস্থিতিশীল বৈশ্বিক আর্থিক পরিস্থিতির মধ্যেও ভারতের সাধারণ নাগরিকদের আশা ও আকাঙ্খা পূরণের চেষ্টা করবে বাজেট। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে রয়েছে বিশ্ব। বিশ্ব যে আশার আলো দেখছে তা আরও উজ্জ্বল হয়ে উঠছে, এ জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্মলা সীতারমন সেই আকাঙ্খা পূরণের জন্য সমস্ত প্রচেষ্টা করবেন।

বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাজেট অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। আজকের দিনটি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবারের মতো সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির প্রথম ভাষণ আমাদের সংবিধানের জন্য এবং বিশেষ করে নারীদের সম্মানের জন্য গর্বের বিষয়। গোটা বিশ্বের নজর ভারতের দিকে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ''ভারত আগে, নাগরিক সর্বাগ্রে'' এই চিন্তাকে সামনে রেখে আমরা সংসদের এই বাজেট অধিবেশনকে এগিয়ে নিয়ে যাব। আমি আশাবাদী বিরোধী দলের নেতারা সংসদে নিজেদের মতামত তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের অর্থমন্ত্রীও একজন নারী। আগামীকাল দেশের সামনে আরও একটি বাজেট পেশ করবেন তিনি।বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বই তাকিয়ে আছে ভারতের বাজেটের দিকে।

You might also like!