Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : কর্ণাটকে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

বেঙ্গালুরু, ১৯ জানুয়ারি  : বৃহস্পতিবার কর্ণাটকের ইয়াদগির জেলার কোদাকাল-এ সেচ, পানীয় জল এবং জাতীয় মহাসড়ক সম্পর্কিত উন্নয়নমূলক প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ইয়াদগিরে জল নিরাপত্তা, কৃষকদের কল্যাণ এবং সংযোগ সম্পর্কিত প্রকল্পগুলি শুরু করা হচ্ছে, যা এই অঞ্চলকে ব্যাপকভাবে উপকৃত করবে। তিনি বলেন, আগামী ২৫ বছরের জন্য দেশ নতুন সংকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। এই ২৫ বছর প্রতিটি ব্যক্তি এবং দেশের প্রতিটি রাজ্যের জন্য অমৃত কাল। এই সময়ের মধ্যে আমাদের উন্নত ভারত গড়তে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের সরকার ইয়াদগিরসহ দেশের এ ধরনের শতাধিক জেলায় উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি শুরু করেছে। বিগত সরকার যেসব জেলাকে পিছিয়ে থাকা জেলা ঘোষণা করেছিল, আমরা সেসব জেলায় উন্নয়নের আকাঙ্খাকে উৎসাহিত করেছি। তিনি বলেন, আমাদের সরকার ভোট ব্যাংকের রাজনীতি নয়, উন্নয়নের জন্য।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…