Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Narendra Modi :মরিশাসে প্রধানমন্ত্রী মোদীকে ফুলের মালা পরিয়ে স্বাগত, সঙ্গে উষ্ণ অভ্যর্থনা

Narendra Modi
Narendra Modi

 

পোর্ট লুইস, ১১ মার্চ : মরিশাস পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে মরিশাস পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মরিশাসের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নবীন রামগুলাম তাঁকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। তাঁর সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী, মরিশাসের প্রধান বিচারপতি, জাতীয় পরিষদের স্পিকার, বিরোধী দল নেতা, বিদেশমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, গ্র্যান্ড পোর্ট জেলা পরিষদের চেয়ারপার্সন এবং আরও অনেকে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মোট ২০০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সাংসদ, বিধায়ক, কূটনৈতিক বাহিনী এবং আধ্যাত্মিক নেতারা।

দু'দিনের সফরে মঙ্গলবার ভোরেই দিল্লি থেকে মরিশাসের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদী। খুব সকালেই তিনি পৌঁছে যান মরিশাসে। ১২ মার্চ প্রধান অতিথি হিসেবে মরিশাসের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও উদযাপনে অংশগ্রহণ করবে।

You might also like!