Country

3 years ago

Inaguration of Vande Bharat Train: প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল কেরল, অত্যাধুনিক ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

PM Modi inagurate Vande bharat train (Symbolic Picture)
PM Modi inagurate Vande bharat train (Symbolic Picture)

 

তিরুবনন্তপুরম, ২৫ এপ্রিল : প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল দক্ষিণ ভারতের রাজ্য কেরল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে তিরুবনন্তপুরম–কাসারগড় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। অত্যাধুনিক এই ট্রেনের যাত্রার সূচনা করার পর ট্রেন ভ্রমণকারী শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে তিরুবনন্তপুরম বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং লোকসভার সাংসদ শশী থারুর প্রমুখ। সেখান থেকে রোড শো করে তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী, এরপর কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি।

You might also like!