
মুম্বই, ১৮ মে: প্রাতঃভ্রমণের ফাঁকেই ভোটপ্রচার সারলেন মুম্বই উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। শনিবার সকালে মুম্বইয়ের সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানে প্রাতঃভ্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মুম্বই উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল, এরই ফাঁকে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে জনগণের সঙ্গে কথা বলেন তিনি।
আগামী ২০ মে, সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় মুম্বই উত্তর সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। এদিন পীযূষ গোয়েল বলেছেন, "বিরোধীরা যাই বলুক না কেন, জনগণের কণ্ঠই সিদ্ধান্ত নেয় কী ঘটতে চলেছে। প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর উন্নয়নকে সমর্থন করার জন্য নিজেদের মনস্থির করেছেন জনগণ।"
